ফরিদপুরে পরীক্ষায় অকৃতকার্য হয়ে নবম শ্রেণির কিশোরী শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
গতকাল ২ জানুয়ারি সোমবার সকাল ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে। ১৪ বছর বয়সী নিহত কিশোরী শিক্ষার্থীর নাম মাফুজা আক্তার।
সে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. মুরাদ কাজী। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনকান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুনঃ বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ ২০২৩
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এবছর অনুষ্ঠিত বিদ্যালয়ের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফলাফল প্রকাশের পর থেকেই মাফুজার মন খারাপ ছিল।গতকাল সোমবার সকাল ১০টার দিকে মাফুজার মা বাড়ির পাশে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন।এ সময় মাফুজা ঘরের ভেতরে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে মাফুজার মা বাড়িতে এসে দরজা-জানালা বন্ধ দেখে সন্দেহ হলে তিনি ঘরের বেড়ার ফুটা দিয়ে দেখেন তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।তার দেখে তিনি চিৎকারে দিলে আসেপাশের মানুষ জন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মাফুজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবার থেকে আরও জানানো হয় যে, নিহত মাফুজার সাথে বাড়ির কারো কোনো ঝামেলা বা কারো ওপর কোন অভিমান ছিল না। ধারণা করা হচ্ছে পরীক্ষাইয় অকৃতকার্য হয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
আত্মহত্যার বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, “খবর পেয়ে সোমবার বিকালে মাফুজার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।“






Users Today : 50
Users Last 30 days : 1146
Total Users : 21416
Total views : 33788
Who's Online : 1