রাজধানীতে জীবিকার তাগিদে কাজ করতে এসে চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল ২ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ১৬ বছর বয়সী কিশোরের নাম বুলবুল।তার বাড়ি উত্তরবঙ্গের নীলফামারী জেলার পলাশপুরে। তার বাবার নাম মো. রশিদুল ইসলাম।
আরও পড়ুনঃ রাজধানীতে মাদকসহ আটক ৪৪ জন
হাসপাতালে নিয়ে যাওয়া নিহত বুলবুলের মামাতো ভাই মোসলেম জানান, সংসারের অভাব মেটাতে আমরা দুজন কিছুদিন আগেই ঢাকায় এসেছিলাম কাজ খুজতে।কিন্তু তেমন কোনো ভালো চাকরি না মেলায় আবার বাড়ি চলে যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশনে যাই। একটি ট্রেনে চড়ার সময় ট্রেনটি চলতে শুরু করলে সেখান থেকে পড়ে যায় বুলবুল। এতে ট্রেনের নিচে তার ডান পা কাটা পড়ে।পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “বিমানবন্দর থেকে ট্রেনে কাটাপড়া এক কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিমানবন্দর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি।“






Users Today : 6
Users Last 30 days : 1155
Total Users : 21448
Total views : 33820
Who's Online : 0