ফরিদপুর শহরের আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২ জানুয়ারি সোমবার রাত ৮টার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার আবাসিক হোটেল ‘পথিকের’ তৃতীয় তলার একটি কক্ষ থেকে ষাট বছর বয়সী ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সেই বৃদ্ধব্যাক্তি নাম সালাম খাঁন (৬০)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী নামক এলাকার বাসিন্দা।তার পিতার নাম আব্দুর রহমান খান। তবে ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে তাঁর সঠিক কারন এখনো জানা যায়নি।
আরও পড়ুনঃ রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
হোটেল কতৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় সালাম খাঁন নামের ওই বৃদ্ধ এবং আনিচ (৪০) নামের এক ব্যক্তি ফরিদপুরের শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথিক আবাসিক হোটেল নামের একটি আবাসিক হোটেলে আসেন।এরপর তারা হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন এবং রাতে সেখানে অবস্থান করেন।
গতকাল সোমবার হোটেলটির এক কর্মচারী ওই রুমের তাদের খোঁজ নিতে গেলে বাইরে থেকে রুমটি তালাবদ্ধ দেখতে পান। এ সময় তালা খুলে সালাম খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ কোতয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানার উপ-পরিদর্শ ক (এসআই) সনাতন কুমার মন্ডল বলেন,”হোটেল কতৃপক্ষ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।তবে এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।“





Users Today : 56
Users Last 30 days : 1152
Total Users : 21422
Total views : 33794
Who's Online : 0