রংপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ জানুয়ারি সোমবার রাত ৮ টার দিকে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।ধর্ষণের ঘটনায় আটক ২০ বছর বয়সী সেই যুবকের নাম আব্দুর রহিম।
গতকাল ৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল সন্ধ্যায় তাকে আদালতে নেয়া হলে বিচারক ওই তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্যাতিত ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনঃ ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ জন
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে ওসি মোস্তাফিজার রহমান বলেন, গত ৩০ ডিসেম্বর শুক্রবার ভুক্তভোগী স্কুলছাত্রীটির নানি হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকেলে মেয়েকে বাসায় রেখে হাসপাতালে যান ভুক্তভোগীর মা। রাতে তিনি বাড়ি ফিরতে পারেননি। এ সুযোগে রাত সাড়ে ৮টার দিকে আবদুর রহিম নামের ওই যুবক ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
তিনি আরও বলেন,নির্যাতিত ছাত্রীর মায়ের করা মামলায় আসামিকে গ্রেফতার করা হয় কাল। পরে সন্ধ্যায় আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





Users Today : 39
Users Last 30 days : 1130
Total Users : 21722
Total views : 34106
Who's Online : 1