ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিক সোনিয়া গান্ধীকে শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ৪ জানুয়ারি বুধবার তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।তবে পারিবারিক সুত্রে বলা হয়েছে তাকে রুটিন চেকআপ এর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তার সাথে হাসপাতালে ছিলেন।
আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পিটিআই ছাড়াও বেশ কয়েকটি সংবাদ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন।গত ৩ জানুয়ারি মঙ্গলবার থেকে অসুস্থ ছিলেন তিনি। আর তাই উত্তর প্রদেশে প্রবেশ করা ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটে গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
প্রসঙ্গত সোনিয়া গান্ধীকে এর আগে গতবছর ২০২২ সালের ১২ জুন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়। প্রবীণ এই কংগ্রেস নেত্রী গত বছর দু’বার কোভিডে আক্রন্ত হয়েছিলেন।
আরও পড়ুনঃ মাদককাণ্ডে নীলফামারীতে মা-ছেলে গ্রেফতার
সোনিয়া গান্ধীর অসুস্থতার বিষয়ে যোগাযোগ করা হলে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী মায়ের অসুস্থতা নিয়ে জানিয়েছেন,তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য ভারতীও কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রা বিরতির পর গতকাল ৪ জানুয়ারি বুধবার সকাল ৬ টা থেকে পুনরায় যাত্রা শুরু করেছে।





Users Today : 10
Users Last 30 days : 645
Total Users : 17611
Total views : 29494
Who's Online : 0