রহস্যময় কারনে সুনামগঞ্জে বিছানায় নবজাতককে রেখে সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে এক যুবতী মা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী ২০ বছর বয়সী যুবতীর নাম রুনা আক্তার।নিহত রুনা ওই ইউনিয়নের মাকরদি গ্রামের দিলন মিয়ার স্ত্রী।তার পিতার নাম শাহিন মিয়া।
আরও পড়ুনঃ বর্ষপূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এলাকাবাসীর সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলে জানা যায়, গত দুই বছর আগে পলমাটি গ্রামের শাহিন মিয়ার মেয়ে আত্মহত্যাকারী রুনা আক্তারের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী মাকরদি গ্রামের দিলন মিয়ার।বিয়ের পর দুজনের সংসার ভালোই চলছিল।গত সন্তান-সম্ভবা অবস্থায় কয়েকমাস আগে বাবার বাড়িতে আসেন রুনা।আর সেখানে গত ছয় দিন আগে তিনি একটি সন্তানের জন্ম দেন তিনি।কিন্তু গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই রুনার তার বাবার বাড়িতেই নবজাতককে বিছানায় রেখে ঘরের দরজা বন্ধ করে সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর স্থানীয়রা সাথে সাথেই মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।তবে ঠিক কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
আরও পড়তে পারেনঃ শেরপুরে নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করলো মাদকাসক্ত যুবক
আত্মহত্যার ঘটনার সত্যতা স্বীকার করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “আত্মহত্যাকারী যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তবে সে কেন আত্মহত্যা করেছে সে কারন এখনো জানা যায়নি।আমারা কারন উদ্ঘাতনের চেষ্টা করছি।“





Users Today : 15
Users Last 30 days : 806
Total Users : 18911
Total views : 30995
Who's Online : 0