নাটোর বালুবাহী একটি ট্রাকের চাপায় এক রিকশাভ্যান চালক যুবক নিহত হয়েছেন।
আজ ৭ জানুয়ারি শনিবার সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার ডাকমারা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ত্রিশ বছর বয়সী রিকশাভ্যানের চালক যুবকের নাম আয়নাল।সে রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডোগোহালি গ্রামের বাসিন্দা।নিহতের পিতার নাম নাজির শেখ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আয়নাল আজ সকালে তার রিকশাভ্যানে করে ফার্নিচার নিয়ে রাজশাহীর পুটিয়া থেকে নাটোরের দিকে আসছিলেন।পথিমধ্যে নাটোর সদর উপজেলার ডাকমারা এলাকায় এসে পৌঁছালে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।পেছন থেকে চাপা দেয়ার সাথে সাথে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আয়নাল নিহত হন।
আরও পড়ুন:ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৪৮ জন আটক
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।





Users Today : 9
Users Last 30 days : 1362
Total Users : 23307
Total views : 35799
Who's Online : 1