সিলেটের হবিগঞ্জে দুই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় প্রবাসী ও শিশুসহ পাঁচজন প্রান হারিয়েছেন।এ সময় মাইক্রোবাসের অপর তিন যাত্রী আহত হয়েছেন।
আজ ৭ জানুয়ারি শনিবার ভোরে সিলেটের হবিগঞ্জ জেলার মাধবকুণ্ড উপজেলার সাহাপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), সিহাব মিয়া (১২), সাফিয়া বেগম (২০), সাফিয়ার শিশুকন্যা হাবিবা জান্নাত (১) এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)।
আরও পড়ুন: নাটোরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক যুবক নিহত
দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে যে, গতকাল ৬ জানুয়ারি মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসতে বিকেলে মাইক্রোবাসযোগে ঢাকায় যান তার পরিবারের সদস্যরা।অই দিন রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে ভোরে মাধবকুণ্ড উপজেলার সাহাপুর নতুনবাজার এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। একই সময় আরও একটি ট্রাক দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ পাঁচজন মারা যান।এ সময় আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার বাবা নূর ইসলামসহ আরও এক বৃদ্ধ।গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে,“খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।“






Users Today : 5
Users Last 30 days : 625
Total Users : 18983
Total views : 31084
Who's Online : 0