রাজধানী ঢাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী এক যুবক নিহত হয়েছেন।
আজ ৮ জানুয়ারি রবিবার ভোর ৬টার দিকে ঢাকা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ২২ বছর বয়সী যুবকের নাম রাব্বি।সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের বাসিন্দা।তার পিতার নাম জয়নাল মিয়া।
আরও পড়ুনঃ হবিগঞ্জে ট্রাক-মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে প্রবাসীসহ প্রান হারিয়েছেন ৫ জন
রাব্বিকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. অহিদ মিয়া সংবাদমাধ্যমকে জানান, নিহত রাব্বি রাজধানীর রায়েরবাজার বালুরমাঠ এলাকায় তার মালিকানাধীন ‘সোনার বাংলা মুরগির আড়তে’ গত তিন মাস যাবত কাজ করে আসছিল।সে ওইখানেই থাকত। গতকাল মধ্যরাতে আড়ত থেকে ভ্যানে করে মুরগি পৌঁছে দিতে তারা নাবিস্কো এলাকায় যান। সেখানে মুরগি নামিয়ে দেয়ার পর তারা আবার ফিরে আসছিলেন।সেইসময় তিনি নিজে ভ্যান চালাচ্ছিলেন এবং রাব্বি পেছনে বসা ছিলেন।
তিনি আরও বলেন,পথিমধ্যে তারা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ১নম্বর গেটের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়লে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয় রাব্বি। অন্যদিকে বিপরীত দিকে পড়ে যায় অহিদ মিয়া। তবে তার তেমন কোনো আঘাত লাগেনি। পরে তিনিই রাব্বিকে হাসপাতালে নিয়ে যান।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,“নিহতের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।“
