রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল ১ ফেব্রুয়ারি বুধবার রাত সোয়া ১০টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২১ বছর বয়সী যুবকের নাম মোক্তার হোসেন।তার বাড়ি শেরপুর সদর উপজেলার পাঞ্জরডাঙ্গা গ্রামে।তার পিতার নাম চান মিয়া। তিনি ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে বসবাস করতেন।
আরও পড়ুনঃ মুন্সীগঞ্জে অজ্ঞাত কারনে সংখ্যালঘু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া নিহতের বন্ধু সাব্বির আহমেদ শিমুল জানান,ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন মোক্তার।প্রতিদিনের মত ওইদিন ও রাতে কাজ শেষে অফিস থেকে বাসায় ফিরছিলেন।কিন্তু অসাবধানতাবশত মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।






Users Today : 2
Users Last 30 days : 1104
Total Users : 21672
Total views : 34056
Who's Online : 0