দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৃশংস হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন এক নারী।
আজ ৪ ফেব্রুয়ারি শনিবার সকালে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বারোপাইকেরগড় গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ওই ৫০ বছর বয়স্ক নারীর নাম আমেনা বেগম।তিনি ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।
আরও পড়ুনঃ খুলনায় ক্রাইম পেট্রোল দেখে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যা, ৫ ছাত্র আটক
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, অনেক বছর ধরে বাড়ির পাশের দেড় বিঘা জমি নিয়ে প্রতিবেশী মিন্টু মিয়ার সঙ্গে আদালতে মামলা চলছে সেকেন্দার আলীর।তবে মামলা চললেও প্রথম থেকেই বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ করে আসছে সেকেন্দার। আজ শনিবার সকালে ওই জমিতে পানি দেয়া শেষে ধান রোপণের জন্য জমি চাষ করছিল সেকেন্দারের ছেলে আলামিন এবং পাশেই দাঁড়িয়ে তাকে কাজে সাহায্য করছিলেন সেকেন্দারের স্ত্রী আমেনা বেগম।
কিন্তু এ সময় তাদের বিরোধী পক্ষ মিন্টু মিয়া জমি চাষ করতে তাদের বাধা দেয়। বাধা দেয়ার সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে মিন্টু মিয়া ধারালো চাকু দিয়ে আমেনাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে আমেনা বেগম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মুরাদ বলেন,”স্থানীয় মানুষজন আজ সকাল সাড়ে ৯টায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে।তার শরীরে এবং পেটের নিচের অংশে চাকু দিয়ে আঘাতের বেশ কয়েকটি ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।“
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’







Users Today : 56
Users Last 30 days : 1147
Total Users : 21739
Total views : 34123
Who's Online : 0