রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটান পুলিশ(ডিএমপি)মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ।অভিযান পরিচালনার সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ৬২ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০০২ গ্রাম ১৩৭ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেন্সিডিল, ৪২ কেজি ৯৮২ গ্রাম গাঁজা, ২২০০০ মিলি দেশীমদ ও ৪৬৮২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ নরসিংদীতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ছয়টা থেকে আজ ৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ৬২ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।
