বগুড়ার ভুট্টাক্ষেত থেকে ছুরিকাঘাতে নিহত এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার সাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে রামপুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ভুট্টাক্ষেত থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ১৭ বছর বয়সী কলেজছাত্রের নাম শাহরিয়ার ইসলাম রিয়াজ।সে একই ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বাবলু মিয়া। রিয়াজ শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রিয়াজের নিহতের বিষয়ে তার মামা আবদুল হামিদ সাংবাদিকদের জানান, গত ৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয় রিয়াজ। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবার পর ও রিয়াজ বাড়ি না তার পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে যখন তাকে পাওয়া যাচ্ছিল না তখন গতকাল ৫ ফেরুয়ারি রোববার সকালে শাজাহানপুর থানায় নিখোঁজ ছেলের সন্ধান দাবি করে একটি সাধারণ ডায়েরি করেন রিয়াজের মা। পরে বিকেলেই তার মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন :ডিএমপির মাদকবিরোধী অভিযান : আটক ৬২
এদিকে রিয়াজ মৃতদেহ উদ্ধার হওয়া প্রসঙ্গে শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী সংবাদমাধ্যমকে জানান”নিহত রিয়াজ শনিবার থেকে নিখোঁজ ছিল। পরে রোববার সন্ধ্যায় স্থানীয়দের দেয়া তথ্যর ভিত্তিতে ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।“
ওসি আরও বলেন,”মরদেহের বুকসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে অন্যকোনো এলাকায় হত্যার পর ঘাতকরা রিয়াজের মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে যায়।সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।“
