টাঙ্গাইলে মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি শনিবার টাঙ্গাইলের গোপালপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টার অভিযোগে আটক সাবেক ইউপি সদস্যর নাম খলিলুর রহমান(৬০)। তিনি গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন, গত ৪ ফেব্রুয়ারি শনিবার অভিযুক্ত খলিলুর রহমান মাদরাসার গেট থেকে ওই ভুক্তভোগী শিশু ছাত্রীকে ডেকে নেন। তারপর চকলেট দেওয়ার কথা বলে কৌশলে পাশের পুকুর পাড়ের নির্জন ঘরে নিয়ে যান এবং সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামি দৌঁড়ে পালিয়ে যান।
পরে ওই শিশুটির মা বাদি হয়ে ওইদিন শনিবার রাত ১১টায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।অতঃপর সেই মামলার ভিত্তিতে একমাত্র আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







Users Today : 3
Users Last 30 days : 654
Total Users : 17589
Total views : 29467
Who's Online : 0