ঠাকুরগাঁওয়ে জন্মদাতা পিতাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে হত্যাকারী ছেলে।
গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ৩ তার দিকে এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত পিতার নাম ফজলে আলম (৫৮)।তিনি ঠাকুরগাঁও জেলার পৌরশহরের শান্তিনগর একুশে মোড় এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণকারী ছেলের নাম গোলাম আজমের (২৯)। একটি সফটওয়্যার কস্পানিতে চাকরি করতেন তিনি।
আজ ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।
আরও পড়ুনঃ বগুড়ায় ছুরিকাঘাতে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার
স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামাল হোসেন ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন, ‘হত্যাকারী গোলাম আজম রাজশাহী ইউনির্ভাসিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (রুয়েট) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন।কিন্তু চাকুরীরত অবস্থায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় চাকরি ছেড়ে বাসায় চলে আসেন। এরপর পাশ্ববর্তী জেলা দিনাজপুরে একটি আইটি কোম্পানিতে চাকরি নিয়ে সেখানেই কর্মরত ছিলেন।অন্যদিকে নিহত ফজলে আলম একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তার নিজের একটি ‘স’ মিল রয়েছে।
গত রাতে আজম আর তার বাবা পাশাপাশিস রুমে শুয়ে ছিল।পরিবারের অন্যান্য সদস্যরা কাল বাসায় ছিল না।মাঝ রাতে সে তার বাবার রুমে গিয়ে লাইট অন করে প্রথমে তাঁর মাথায় আঘাত করে। তারপর সে হাতে থাকা চাকু দিয়ে নিহতের শরীরে কয়েক জায়গায় আঘাত করে হত্যা নিশ্চিত করে। হত্যা করার পর নিজেই থানায় যেয়ে সবকিছু জানিয়ে আত্মসমর্পণ করে।
তিনি আরও জানান, তবে ঠিক কি কারণে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনো বলা সম্ভব হচ্ছেনা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।





Users Today : 3
Users Last 30 days : 661
Total Users : 18981
Total views : 31082
Who's Online : 0