রাজবাড়ীতে ৬ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অভিযোগ করা হয়েছে পারিবারিক কলহের জের ধরে শিশুটির মা শিশুটিকে গলা টিপে হত্যা করেছে।পুলিশ এ ঘটনায় ওই শিশুর বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।
গতকাল ৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার নিজ বাড়ির একটি ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।নিহত ৬ মাসের শিশুর নাম আব্দুল্লাহ।
মৃতদেহ উদ্ধারের ঘটনায় নিহত শিশুর মা মিম, বাবা আলামিন, দাদা হাবিবর ও দাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে তিন শিশুকে নির্যাতনের পর চুল কেটে দিলেন পৌর মেয়র!
নিহত শিশুর বাবা আলামিন জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ছিল তার। যৌতুক সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে তাদের। এছাড়া মাঝেমধ্যেই সন্তানকে রেখে বাবার বাড়ি চলে যেতেন তার স্ত্রী। ছেলেকে তার মা মিম হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
মৃতদেহ উদ্ধারের বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে জানান,“স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে। তবে অভিযোগ আনা হয়েছে শিশুটির মা নিজেই তার সন্তানকে গলা টিপে হত্যা করেছে। তাই শিশু আব্দুল্লাহর মা, বাবা, দাদা ও দাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আসল রহস্য বেরিয়ে আসবে। তখন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।“







Users Today : 5
Users Last 30 days : 1107
Total Users : 21675
Total views : 34059
Who's Online : 0