নারায়ণগঞ্জে আড়াইহাজারে মিলের নাট-বল্টু জাতীয় যন্ত্রাংশ চুরির অভিযোগে তিন শিশুকে নির্যাতনের পর চুল কেটে দেয়ার অভিযোগ পৌরসভার মেয়র এর বিরুদ্ধে।
গতকাল ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত মেয়রের নাম এম এ হালিম সিকদার। তিনি গোপালদী পৌরসভার বর্তমান মেয়র।
নির্যাতনের শিকার হওয়া তিন শিশুর বাড়ি গোপালদী পৌরসভার স্থানীয় রামদন্দ্রদী গ্রামে। তারা প্রত্যেকেই স্থানীয় একটি মক্তবের শিক্ষার্থী।তিন শিশুর মধ্যে দুজনের বয়স ৮ বছর এবং অপরজনের বয়স ১০ বছর।
আরও পড়ুনঃ টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য কারাগারে
ঘটনার বিস্তারিত জানতে ওই তিন শিশুর স্বজন ও প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন সকালে শিশু তিনটি স্থানীয় মাদ্রাসার মক্তব থেকে বাড়ি ফিরছিল।পথিমধ্যে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাটবল্টু কুড়িয়ে পায় এবং সেখানে সেগুলো নিয়ে খেলছিল।এ সময় মিলের কর্মচারীরা সেই নাটবল্টু চুরির অভিযোগে তাদের আটক করেন এবং দুইঘণ্টা আটকে রেখে তাদের মারধর করে।
পরে ওই তিন শিশুকে স্থানীয় রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে নিয়ে প্রকাশ্যে তাদের মাথার চুল কেটে দেয়া হয়।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে কিন্তু নির্যাতনকারীরা ক্ষমতাবান হওয়ায় কেউ কিছু বলতে পারেননি।
নির্যাতনের বিষয়ে এক শিশুর বাবা সঙ্গে কথা বললে তিনি বলেন, “তারা ক্ষমতাবান হওয়ায় চুরির মিথ্যা অভিযোগ এনে আমার ছেলেসহ তিন শিশুকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।“
এদিকে শিশু নির্যাতন ও মারধরের ঘটনা স্বীকার করে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার বলেন, “এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কেটে দিয়েছি।“
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,”এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।“







Users Today : 3
Users Last 30 days : 654
Total Users : 17589
Total views : 29467
Who's Online : 0