রাজধানীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল ৬ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৮ বছর বয়সী যুবকের নাম রাকিব বেপারি।তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা।তার পিতার নাম মোকলেস বেপারি।দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি।যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের জেলে পাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন নিহত রকিব।
আরও পড়ুনঃ চাঁদপুরে ছেলের লাশ দাফনে বাবার বাধা, স্ত্রী ও সন্তানরা চায় সম্পদের হিস্যা
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে যানা যায়,অন্যান্য দিনের মত গতকালও রাতে কাজ শেষে সিদ্ধিরগঞ্জ থেকে বাসায় ফিরছিলেন রাকিব। পথে যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় পার হওয়ার সময় একটি বাস ও ট্রাকের মাঝে চাপা পড়েন রাকিব। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, “হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে।“





Users Today : 3
Users Last 30 days : 661
Total Users : 18981
Total views : 31082
Who's Online : 0