সাতক্ষীরায় স্কুলের পিকনিকে গিয়ে অনাকাঙ্খিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দশম শ্রেণির এক ছাত্র।
গতকাল ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর থেকে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম সৈকত হোসেন।সে সাতক্ষীরা জেলার সদর উপজেলার আখড়াখোলা গ্রামের বাসিন্দা।তার পিতার নাম গফফার মোড়ল।নিহত সৈকত বল্লী মহিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুনঃঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫২ আটক
দুর্ঘটনার বিষয়ে বল্লী মহিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, গতকাল ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলের ৩০০ ছাত্রছাত্রী নিয়ে পিকনিকে যায় স্কুল কতৃপক্ষ। গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর ছিল তাদের পিকনিকের নির্ধারিত স্থান। পিকনিক শেষে রাত সাড়ে ৮টার দিকে সবাই একসঙ্গে ফিরছিল।পথিমধ্যে ফরিদপুরের গোলচত্বরের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে লাফ দিয়ে উঠতে গিয়ে ১৫-২০ ফুট নিচের বাইপাস সড়কের পাশে পড়ে যায় সৈকত।
গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার নিজ বাড়িতে সৈকতের দাফন করার কথা রয়েছে।




Users Today : 7
Users Last 30 days : 830
Total Users : 20121
Total views : 32364
Who's Online : 0