রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক তরুণী গৃহবধূর আত্মহত্যা। ঘটনাস্থল থেকে আত্মহত্যাকারী তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাতের দিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ২৫ বছর বয়সী তরুণী গৃহবধূর নাম সুমি খাতুন।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক নুসরাত জাহান নুপুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন,প্রাথমিক ভাবে আমরা জানতে পারি নিহত সুমি খাতুন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আক্কেলপুর গ্রামের বাসিন্দ। চলতি মাস থেকে তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ১১/১২ ঝাউলাহাটি, হাজির ঘাটের সুরুজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল শুক্রবার স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে ভোররাতে নিজের ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও বলেন, ভোর রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং সেখান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।







Users Today : 44
Users Last 30 days : 1246
Total Users : 21873
Total views : 34259
Who's Online : 1