রংপুরে পরকীয়া সন্দেহে পারিবারিক কলহের জেরে প্রবাস ফেরত এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২২ ফেব্রুয়ারি বুধবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জোবায়দা বেগম এবং অভিযুক্ত স্বামীর নাম জাহাঙ্গীর আলম।
আরও পড়ুনঃ বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় জোবায়দা বেগমের। তারা দাম্পত্য জীবনে চার মেয়ে মাতাপিতা।প্রায় ৫ বছর আগে সংসারের অভাব দূর করতে কাজের সন্ধানে জর্ডানে পাড়ি জমান জোবায়দা।গত তিন মাস আগে এক মেয়েকে বিয়ে দেয়ার জন্য দেশে ফেরেন তিনি। বিয়ে শেষে আবারও মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিলেও স্বামী জাহাঙ্গীর তাকে নতুন করে বিদেশে যেতে দিতে চাইছিলেন না।
এরই মধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়েন জোবায়দা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। গতকাল বুধবার রাতে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর আলম জোবায়দা বেগমকে মারপিট করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জোবায়দা।খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“স্ত্রী হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।“





Users Today : 39
Users Last 30 days : 1130
Total Users : 21722
Total views : 34106
Who's Online : 1