বগুড়ায় যাত্রীবাহী বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশাচালক হযরত আলী (৫০) এবং ধুনটের বেড়েরবাড়ী এলাকার যাত্রী নুরনবী বাদশা (৬০)। অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কৈগাড়ী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস আলী ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন বলেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ধুনট উপজেলায় যাচ্ছিলো। পথিমধ্যে বগুরার সুজাবাদ এলাকায় যাত্রীবাহী বাসটি অটোরিকশাটিকে চাপা দেয় এতে ঘতনাস্থলে অটোরিকশাতে থাকা চারযাত্রী চালক নিহত হয়।





Users Today : 8
Users Last 30 days : 1372
Total Users : 23306
Total views : 35798
Who's Online : 0