রাজধানীর যাত্রাবাড়ীতে বাড়িওয়ালা ও অন্যান্যদের মারপিটের স্বীকার হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ উক্ত ঘটনায় বাড়িওয়ালাসহ বেশ কয়েকজনকে আটক করেছে।
গতকাল ২৮ মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার মানিকনগরে এ ঘটনা ঘটে।
নিহত ২৮ বছর বয়সী যুবকের নাম আব্দুল্লাহ আল সোহান। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার গোলাবাড়ি গ্রামে। এক ভাই এক বোনের মাঝে সোহান বড়। তার বাবার নাম ইউনুস খান।তিনি ঢাকার খিলগাঁও সি ব্লক আনসার ক্যাম্পে পেছনে ভাড়া বাসায় থাকেতেন।তিনি পিঠার ব্যবসা করতেন পাশাপাশি কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
আরও পড়ুনঃ নাটোরে পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ এবং নিহতের পরিবারের সাথে কথা বলে ঘটনার বিষয়ে জানা যায় যে, নিহত সোহান গতকাল মঙ্গলবার রাতে তার স্ত্রী মাসুমা সিদ্দিকা দোলার দেখা করতে তার বাসায় যান।তখন দোলাদের বাসায় তাদের পরিবারের কেউ ছিলেন না।সেই সময় বাসার বাড়িওয়ালা ও স্থানীয়রা খবর পেয়ে দোলাদের বাসায় যায় এবং বাড়িওয়ালা জামাল তাদের জেরা করতে থাকে। দুই বছর আগে আদালতের মাধ্যমে দোলাকে বিয়ে করেছিলেন সোহান এ বিষয়ে বাড়িওয়ালা জানতো না।
এক পর্যায়ে তখন দোলা তাদের বিয়ের কাগজপত্র বাড়িওয়ালাকে দেখান। কিন্তু তারপরেও বাড়িওয়ালা সে গুলো বিশ্বাস না করে সোহানকে পাশের বাসার নিচে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকেন। মারধোরের এক পর্যায়ে সোহান গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়লে প্রথমে মনোয়ারা হাসপাতাল ও পরে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলমের সঙ্গে কথা বলে তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে মানিকনগরের মনোয়ারা হাসপাতালের পেছনে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পুলিশ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোহানের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা জামালসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং ঠিক কী ঘটেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






Users Today : 31
Users Last 30 days : 1122
Total Users : 21714
Total views : 34098
Who's Online : 0