সিরাজগঞ্জে লরি-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।উক্ত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল ২৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুই জনের একজন হলেন অটোরিকশাচালক আব্দুল হাই (৪২)। তিনি শাজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত মোজাহার আলী। তবে দুর্ঘটনায় নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনঃমাদকবিরোধী অভিযানে ঢাকায় আটক ৪৩ জন
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে ঘটনার বিস্তারিততে জানা যায়,গতকাল মঙ্গলবার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় মেসার্স শহীদ ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা লরি ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আব্দুল হাই এবংনাম পরিচয় নিশ্চিত হওয়া অন্যজন।তবে এ ঘটনায় গুরুতর আহত মিজানকে (৫০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই মহা আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,“নিহত অটোরিকশার চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অপরজনের পরিচয় না পাওয়ায় হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর কারা হয়েছে।“







Users Today : 5
Users Last 30 days : 1090
Total Users : 21345
Total views : 33712
Who's Online : 0