জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে আত্মহত্যাকারী এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে আত্মহত্যাকারী শিক্ষার্থীর সহপাঠীরা তার মৃতদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায় তারা।
আত্মহত্যাকারী ওই শিক্ষার্থী নাম এসএম আরাফাত হোসাইন সিয়াম।নীলফামারী জেলার ডোমার উপজেলায় তার গ্রামের বাড়ি।তিনি জাবির পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী।নিহত সিয়াম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।তিনি হলটির বি ব্লকের ১১৫ নম্বর কক্ষে থাকতেন।
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় বরিশালে মোটরসাইকেলচালকসহ নিহত ২
নিহত সিয়ামের সহপাঠী ও বন্ধু টগর সংবাদমাধ্যমকে বলেন,গতকাল দুপুরের আগে আমি সিয়ামের কক্ষের সামনে গিয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করেছি কিন্তু কোন সাড়া পাইনি।এরপর বিকেলে আরও একবার ডাকাডাকি করেছি কিন্তু তখনো কোনো সাড়া পাইনি।পরে আবার সন্ধ্যায় যখন আবার এসে ডাকাডাকি করি তখনও কোনো সাড়া না পেয়ে আমার সন্দেহ হলে জানালার গ্লাসের ওপরের কাগজ সরিয়ে ভেতরে তাকিয়ে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন আমি ও অন্যান্য সহপাঠীরা মিলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ওই শিক্ষার্থীকে আমাদের এখানে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি অনেকটা আগেই মারা গেছে সে। আমরা যখন মরদেহ পাই তখন দেখেছি রশি গলার মধ্যে গেঁথে আছে এতে বুঝা যাচ্ছে ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি, বাকি সিদ্ধান্ত উনারা নেবেন।
উল্লেখ্য আত্মহত্যার আগে ভোর ৪ টা ২৫ মিনিটে নিহত সিয়াম ফেসবুক একটি স্ট্যাটাস দেন। যার শিরোনাম ‘অন দ্য ওয়ে টু এটারনিটি’। উদ্ধারের সময় তার পড়ার টেবিলে সদগুরুর ‘দ্য ডেথ’ বইটি পাওয়া যায়।







Users Today : 9
Users Last 30 days : 1234
Total Users : 21653
Total views : 34032
Who's Online : 0