• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

Shimul Arjuna by Shimul Arjuna
April 6, 2023
in প্রথম পাতা, বাংলাদেশ
0 0
0
শেরপুরে নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করলো মাদকাসক্ত যুবক
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গতকাল বুধবার ৫ এপ্রিল রাত ১০টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী যুবলীগ কর্মীর নাম তরিকুল ইসলাম সুমন। সে নলছিটি উপজেলার শীতলপাড়া এলাকার বাসিন্দা।তার পিতার নাম মৃত আমজাদ হোসেন। তিনি যুবলীগের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।প্রতিপক্ষ মুন্না বাহিনী প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যা করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

আরও পড়ুনঃ সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বসতে যাচ্ছে জাতীয় সংসদের ২২তম বিশেষ অধিবেশন

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার বিস্তারিত জানতে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সদস্য তরিকুল ইসলাম সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ কর্মী দিদারুল আলম মুন্নার দ্বন্দ্ব চলছিল।গতকাল বুধবার রাত ১০টার দিকে নিহত সুমন যুবলীগ কর্মী  জাফর ও মিলটন নিয়ে একটি মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে শহরের হাইস্কুল সড়কে পৌঁছালে এখানে আগে থেকে অবস্থান করা মুন্নার নেতৃত্বাধিন  ৮ থেকে ১০ জন যুবকের একটি দল আক্রমন করে এলোপাথারি কুপিয়ে সুমনকে আহত করে।এ সময় সুমনের সঙ্গে থাকা জাফর ও মিলটন নামে দুই যুবক পালিয়ে যায়।

এরপর সুমন প্রান বাঁচাতে দৌড়ে পার্শ্ববর্তী একটি তেলের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

নিহত সুমনের বোন সাবেক পৌর কাউন্সিলর শিউলী পারভীন বলেন, আমার একমাত্র ভাইকে পরিকল্পিতভবে হত্যা করা হয়েছে।মুন্না বাহিনীর সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত পুলিশ তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করুক।আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এইদিকে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে ধারনা করছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নিহতের মরদেহ ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

017585
Users Today : 16
Users Last 30 days : 650
Total Users : 17585
Total views : 29463
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?