১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয় সংসদ।সেই থেকে গৌরবময় পথচলায় আগামীকাল ৭ এপ্রিল শুক্রবার বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ হবে।
জাতীয় সংসদের এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার বিশেষ অধিবেশন বসছে যাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।
আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ এ অধিবেশন বসবে। এটি হবে চলতি একাদশ সংসদের ২২তম এবং চলতি বছর ২০২৩ সালের দ্বিতীয় অধিবেশন।
এর আগে গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম বা ২১তম অধিবেশন শুরু হয় যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়, পাস হয় ১০টি। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।এছাড়াও ২১তম অধিবেশন চলাকালে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা যান।
আরও পড়ুন:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
২২ তম বিশেষ অধিবেশনের কর্মসূচি জানাতে গিয়ে সংসদ সচিবালয় সূত্র জানা যায়, আজ ৬ এপ্রিল অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও আগামিকাল ৭ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন।এদিন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন।ধারনা করা হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে এটিই হয়তো সংসদে শেষ ভাষণ হতে যাচ্ছে। উল্লেখ্য আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে মোঃ আবদুল হামিদের দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
রাষ্ট্রপতির ভাষণের পরদিন ৮ এপ্রিল শনিবার সকালে শুরু হবে সংসদের বৈঠক। ওই বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন। পরে দুইদিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।
এছাড়াও বিশেষ অধিবেশনে উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রার সময় থেকে শুরু করে এ পর্যন্ত ঐতিহাসিক বিভিন্ন অর্জনগুলো তুলে ধরা হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণগুলো প্রচার করা হবে।
উল্লেখ্য এর আগে ২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছিল।
প্রসঙ্গত ১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত ১৫টি আসন সহ মোট ৩১৫ টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।এরপর বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় তেজগাঁওয়ে জাতীয় সংসদ ভবনে ১৯৭৩ সালের ৭ এপ্রিল। জাতির পিতা ছিলেন প্রথম সংসদের সংসদ নেতা।প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন বয়তুল্লাহ। পরে মুহম্মদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আবদুল মালেক উকিল স্পিকার নির্বাচিত হন।







Users Today : 15
Users Last 30 days : 649
Total Users : 17584
Total views : 29461
Who's Online : 0