নোয়াখালীতে সরকারী হাসপাতালের পাশের ড্রেন থেকে নবজাতক উদ্ধার

নোয়াখালী জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পশ্চিম পাশের দেয়ালের বাইরের ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ৫ এপ্রিল বুধবার সকালে ড্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।