কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ “বাঘা বাবু” নামে এক কুখ্যাত মাদকসম্রাট যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল ০৭ এপ্রিল শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শহরের চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদকসম্রাট যুবককে আটক করা হয়। আটক বাঘা বাবুর আসল নাম আমির হামজা।সে একই এলাকার মন্নাফ মিয়ার ছেলে।
আরও পড়ুনঃ ঢাকায় মাদকসহ আটক ৪৫ জন
র্যাব-১৪ সিপিসি-২ এর অধিনায়ক আক্কাস আলী মাদকদ্রব্য উদ্ধার এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত বলতে গিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহরের চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার মন্নাফ মিয়ার বাড়িতে র্যাবের একটি একটি দল গতকাল শুক্রবার রাত আড়াইটা থেকে আজ ০৮ এপ্রিল শনিবার ভোর ৪টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান কালে চিহ্নিত মাদক কারবারি আমির হামজা ওরফে বাঘা বাবুকে আটক করে পরে তার দেয়া তথ্যমতে একটি টিনশেড গোডাউন থেকে ২৫৪ কেজি গাঁজা, ২৭৮ বোতল স্কাফ ও ফেনসিডিল ও ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:নারায়ণগঞ্জে ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির।
আসন্ন ঈদকে সামনে রেখে এই বিপুল পরিমাণ মাদক মজুত করা হয় বলে দাবি র্যাব অধিনায়কের।
এ প্রসঙ্গে তিনি আরও জানায়, আমির হামজা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় বড় চালান এনে মজুত রেখে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল বলে আগেই তথ্য ছিল তাদের কাছে,সেই তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় নয়, তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রাখা হবে।




Users Today : 2
Users Last 30 days : 823
Total Users : 20099
Total views : 32337
Who's Online : 0