রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ(ডিএমপি)।অভিযান পরিচালনাকালে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫জনকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
আরও পড়ুনঃসপ্তাহ না ঘুরতেই বঙ্গবাজার এলাকায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৯ কেজি ৯১৫ গ্রাম গাঁজা, ১৬ পুরিয়া ৫৮ গ্রাম হেরোইন ও ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ৭ এপ্রিল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ ৮ এপ্রিল শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ৪৫ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ডিএপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪ জন
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।





Users Today : 5
Users Last 30 days : 796
Total Users : 18901
Total views : 30983
Who's Online : 0