রাজধানী ঢাকার বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সপ্তাহ ঘুরতে নয়া ঘুরতেই আবারও আগুনের ঘটনা ঘটেছে বঙ্গবাজার এলাকায়।
আজ ৮ এপ্রিল শনিবার সকালে রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
শনিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বঙ্গবাজারের পশ্চিম পাশের বরিশাল প্লাজা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না বলে জানান এ কর্মকর্তা।
আরও পড়ুন:রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমিষেই পুড়ে ছাই হাজারো ব্যবসায়ীর জীবিকা
উল্লেখ্য এর আগে গত ৪ এপ্রিল মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।
এ ছাড়াও উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে। আর ৭ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় প্রায় ৭৫ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিভানো হয়।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট প্রায় ৫ হাজারের বেশি দোকানপাট পুরোপুরি পুড়ে গেছে।বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।






Users Today : 27
Users Last 30 days : 656
Total Users : 19787
Total views : 31969
Who's Online : 1