টাঙ্গাইলে অটোরিকশা চালককে গলা কেটে খুন করেছে ছিনতাইকারীরা

টাঙ্গাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে ছিনতাইকারীরা গলা‌ কে‌টে হত্যা ক‌রে‌ছে অটোরিকশা চালককে।

গতকাল ৭ এ‌প্রিল শুক্রবার রাত ১০টার দি‌কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি আঞ্চলিক সড়কের খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অ‌টো‌রিকশা চালকের নাম ঈমান আলী (৫০)। নিহত ইমান ঘাটাইল উপজেলার দড়িচৈথট্র গ্রামের বাসিন্দা।তার পিতার নাম ইসমাইল হোসেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ ধামরাইয়ে নারী শ্রমিকের আত্মহত্যা, প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার দুই প্রেমিক!

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায় যে,অন্যান্য দিনের মতো ঘাটাইল উপজেলার গারোবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। পথিমধ্যে পোড়াবাড়ি-গারোবাজার সড়কের খাগড়াটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী সদস্যরা তার রাস্তা অবরোধ করে দাড়ায় এবং অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঈমান আলী বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করলে তার শ্বাসনালি কেটে যায়।

সে আহত অবস্থায়ই অটোরিকশা চালিয়ে লোকালয়ে চলে আসে এবং চিৎকার দেয়। ঈমান আলীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন ।

ঘাটাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, “মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে ও ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।“