নারায়ণগঞ্জে ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির।
গতকাল ৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী মারা যান। এর আগে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের এই ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।
আরও পড়ুনঃ ঢাকায় মাদকসহ আটক ৪৫ জন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ৭ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জ শহরের আজাদ হলে খেলাফত মজলিসের ইফতার মহফিলে যোগ দিয়ে ইফতারের সময় মুখে খাবার তোলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। খাবার খাবার সময় তিনি আকস্মিক স্ট্রোক করে ঘতনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরে তাকে দ্রুত শহরের চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের আমির ইন্তেকাল করেছেন। ইফতারের সময় খাবারে মুখে নেওয়ার পর তিনি স্ট্রোক করে মারা যান। পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







Users Today : 56
Users Last 30 days : 1147
Total Users : 21739
Total views : 34123
Who's Online : 0