ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সৃষ্ট সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুইজন।
গতকাল ৮ এপ্রিল শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজার এলাকার ধূপড়ী ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল আরোহীর নাম যতীন।।তিনি পিরগঞ্জ উপজেলা ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ মালিপাড়া গ্রামের বাসিন্দা।তার পিতার নাম খরগ।দুর্ঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহী হলেন কৃষ্ণ মোহন রায় ও বিশ্বাস।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে নিজ জালে আটকা পড়ে পানিতে ডুবে প্রান হারিয়েছে এক যুবক
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার জাহাঙ্গীর আলম।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে স্থানীয়দের বরাতে ওসি জানান, নিহত যতীন তার অপর দুই সঙ্গিসহ মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ যাচ্ছিলেন।পথিমধ্যে লোহাগাড়া বাজার এলাকার ধূপড়ী ঘাট নামক স্থানে এসে পৌঁছালে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়া একটি ট্রাকটির সাথে মোটরসাইকেলটিকে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যতিন নিহত হন ও আহত হন আরো দুইজন।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।







Users Today : 14
Users Last 30 days : 648
Total Users : 17583
Total views : 29459
Who's Online : 1