ভোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।
গতকাল ৭ এপ্রিল শুক্রবার ভোলার বোরহানউদ্দিন তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর বয়সী ছোট ভাইয়ের নাম মো. ছালেম মুন্সি।অভিযুক্ত বড় ভাইয়ের নাম মোঃ নশু মুন্সি।তারা দুইজনই ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সি বাড়ির মো. আমির হোসেনের ছেলে।উক্ত ঘটনায় বড় ভাই মো. নশু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ কুখ্যাত মাদকসম্রাট যুবক গ্রেফতার
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহতের সঙ্গে তার বড় ভাই নশু মুন্সির দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।এরই মধ্যে গতকাল সালেমের একটি ছাগল নশুর শিম ক্ষেতে গিয়ে ফসল নষ্ট করায় ক্ষিপ্ত হন নশু মুন্সি। পরে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছালেমকে প্রথমে মারধর ও পরে গলাটিপে হত্যা করেন বড় ভাই নশু মুন্সি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছি। এ ঘটনায় নশু মুন্সিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।







Users Today : 2
Users Last 30 days : 454
Total Users : 19256
Total views : 31395
Who's Online : 0