গত বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে উঠছে। আজও পুরান ঢাকার চকবাজার এলাকার বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা একটি ভবনে সিরামিক গোডাউনে আগুন লেগেছে।
আজ ১১ এপ্রিল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আনিসুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।শেষ খবর অনুযায়ী দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।তবে কেউ হতাহত হয়েছে কিনা কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০ জন
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সাথে কথা বলে যায় আজ বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরো দুটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য এর আগে গত ৪ এপ্রিল মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে একে একে যোগদেয় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।
এ ছাড়াও উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে। আর ৭ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় প্রায় ৭৫ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিভানো হয়।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট প্রায় ৫ হাজারের বেশি দোকানপাট পুরোপুরি পুড়ে গেছে।বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।
বঙ্গবাজারের অগ্নিকান্ডের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই গত ৮ এপ্রিল শনিবার সকালে বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলায় লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। যদিও তাতে কেউ হতাহত হয়নি।






Users Today : 9
Users Last 30 days : 800
Total Users : 18905
Total views : 30987
Who's Online : 0