লক্ষ্মীপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭ দিন পর অভিযুক্ত ৫৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
গতকাল ১০ এপ্রিল সোমবার দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।চলতি মাসের ৩ এপ্রিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় র ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নোয়াখালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুনঃ চকবাজারে সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
গ্রেফতারকৃত ৫৫ বছর বয়সী বৃদ্ধের নাম মনির আহম্মদ ভূঁইয়া।সে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বামনী গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত কালু ভূঁইয়া।
র্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন, গত ৩ এপ্রিল মনির আহম্মদ ভূঁইয়া তার প্রতিবেশী ১৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে বসতঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভুক্তভোগী কিশোরীর বাবা।পরে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণের ৭ দিন এর মাথায় অভিযুক্ত মনির আহম্মদকে গতকাল গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।






Users Today : 6
Users Last 30 days : 1108
Total Users : 21676
Total views : 34060
Who's Online : 0