আবারও সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় প্রান হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি।
স্থানীয় সময় গত ১৮ এপ্রিল মঙ্গলবার রাতে দেশটির ভেলকম শহরে এ ঘটনা ঘটে।তবে বিষয়টি নিয়ে জানাজানি হয় ঘটনার একদিন পর অর্থাৎ ১৯ এপ্রিল বুধবার।
সন্ত্রাসীদের করা গুলিতে নিহত প্রবাসী বাংলাদেশীর নাম জহির উদ্দিন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং তার বাবার নাম ফরিদ উদ্দিন। জহির দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।
এ নিয়ে দেশটিতে দুই মাসের মাথায় ৬ বাংলাদেশি খুন হলেন। যা নিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
আরও পড়ুন: মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে জানা যায়,দক্ষিণ আফ্রিকার ভেলকম শহরের ওডিন্ডাল টাউনের নিজ দোকানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান জহির উদ্দিন।তবে ঠিক কি কারনে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার কারণ এখনো জানা না গেলেও তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত জহিরের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা আছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।







Users Today : 32
Users Last 30 days : 1128
Total Users : 21398
Total views : 33770
Who's Online : 0