মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন।
আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি।
দুর্ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে তিনি জানান, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন।পরে নিহত দুইজন এবং গুরুতর আহত অবস্থায় আহত ১৮ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হলে আরও ২ জন মারা গেছে বলে জানা যায়।
এদিকে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৬ জনের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে দুর্ঘটনার কারণে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে বলে জানা গেছে।







Users Today : 14
Users Last 30 days : 648
Total Users : 17583
Total views : 29459
Who's Online : 1