দিনাজপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ চারজন প্রান হারিয়েছেন।
আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে শিবপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর গ্রামের শংকর রায়ের ছেলে উত্তম রায় (৩৫) ,তার স্ত্রী পল্লবী রায় (৩২),উত্তম রায়ের ছেলে অর্ণব রায় (৯)এবং তাদের আত্নিয় পলাশ রায়ের ছেলে অপূর্ব রায় (১০)। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক সহ আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে আবারও এক বাংলাদেশি প্রবাসী নিহত
প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে জানা যাইয়,আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিল যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস আর অন্যদিকে নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। পথিমধ্যে উচিতপুর বাজারের শিবপুরি এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়।
দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় উত্তম রায় ও পল্লবী রায় মারা যান।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।
চিরিবন্দর উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের দুই পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহত ২ জনকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
