পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ঈদের দিন মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে।
আজ ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের দিন যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত মোট ৪ ঘণ্টা মেট্রোরেল চালানো হবে।রাজধানীবাসী যেন মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃবগুড়ায় যুবকের ছুরিকাঘাতে শিক্ষক নিহত, ২ পুলিশ সদস্যসহ আহত ৩
মেট্রোরেল পরিচালনা কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ২১-২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে ট্রেন থামবে।এর মধ্যে ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
তবে ঈদের দিন দুপুর থেকে চললেও পরদিন থেকে ট্রেন চলবে যথারীতি সকাল বেলার নিদিষ্ট সময়ে।







Users Today : 18
Users Last 30 days : 653
Total Users : 18973
Total views : 31073
Who's Online : 0