চাঁদরাতে ঘুরতে বের হয়ে রাজধানী ঢাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিক্ষার্থীর বন্ধু মোটরসাইকেল চালক।
গতকাল ২১ এপ্রিল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাজধানী ঢাকার গুলিস্থানে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার পথে এ দুর্ঘটনা ঘটে।
কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন এবং খিলগাঁওয়ে নিজের পরিবারের সাথে থাকতেন। দুর্ঘটনায় আহত নওশিনের বন্ধু হলেন মোটরসাইকেল চালক রাহাদ হোসেন।
নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার ইফতার শেষে চাঁদরাত উপলক্ষে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন নওশিন। মোটরসাইকেল চালক বন্ধু রাহাদ হোসেনকে নিয়ে ওয়ারীতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মেয়র হানিফ ফ্লাইওভার উঠার সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নওশিন মারা যান।গুরুতর আহত অবস্থায় রাহাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ মোজাহারুল ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, “নিহত নওশিন তার পরিচিত বন্ধু রাহাতের মোটরসাইকেলে করে ওয়ারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের কাছ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে তারা পড়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নওসিনকে মৃত ঘোষণা করেন।“
