ব্রাহ্মণবাড়িয়ার কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
গতকাল ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়স্ক কৃষকের নাম বাবুল ভূইয়া।তিনি বিটঘর দক্ষিণপাড়া মৃত শহিদ ভূইয়ার বড় ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায় যে,নিহত কৃষক বিটঘর গ্রামের বুড়ি নদীর তীরে ধান কাটার জন্য জমিতে যান। ওই সময় তীব্রগতিতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি লাফিয়ে নদীর পানিতে পড়ে যান। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:খুশির ঈদ আজ
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, “বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।“






Users Today : 22
Users Last 30 days : 738
Total Users : 19938
Total views : 32134
Who's Online : 0