আবারও আত্মহত্যার ঘটনা ঘটেছে ভারতের বিনোদন অঙ্গনে। আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী উদীয়মান কন্নড় অভিনেতা সম্পথ জে রাম।
গতকাল ২৩ এপ্রিল রবিবার অক্ষয় তৃতীয়ার দিন নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন তিনি। নিহতের পরিবার সূত্রেও জানা গেছে,বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন রাম। পেশাগত জীবনে যে পরিমাণ কাজের আশা করছিলেন তা কিছুতেই পাচ্ছিলেন না।চরম হতাশা থেকে বাধ্য হয়েই চরম পদক্ষেপ গ্রহন করেন তিনি।
গত বছরই বিয়ে করেন রাম।বিবাহিত জীবন বেশ সুখেরই ছিল বলে জানা গেছে। কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন রাম সে হিসাব কিছুতেই মেলাতে পারছেন না তার কাছের মানুষেরা।
আরও পড়ুনঃ যশোরে মোটরসাইকেলের ধাক্কায় ঢাকা জজকোর্টের এক আইনজীবী নিহত
সিনেমা পরিচালক রাজেশ ধ্রুব প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রথম এই খবর জানান। উল্লেখ্য গত মাসেই রাজেশ ধ্রুবর সাথে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শ্রী বালাজি ফটো স্টুডিয়ো’।
রাজেশ লেখেন, “এভাবে যে ছেড়ে চলে যাবে কিছুতেই বুঝতে পারেনি। আরও কত যুদ্ধ জেতা বাকি ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে এখনও অনেক সময় বাকি আছে। দয়া করে ফিরে এসো।“
অন্যদিকে তার সাথে ধারাবাহিকে অভিনয় করা তার সহ-অভিনেতা বিজয় সূর্য বলেন, অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে সত্যিটা জানতে পারি।যা এক কথায় দুঃখজনক।
বিগত বেশ কিছু সময় ধরে ভারতের গ্ল্যামার দুনিয়ায় আত্মহত্যার ঘটনা যেন বেড়েই চলেছে।দুই দিন আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। তার মৃত্যুও আত্মহত্যা বলেই অনুমান করছে পুলিশ।সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে টলিপাড়ায় পল্লবী দে’র মৃত্যু যা সামনে নিয়ে এসেছে হতাশা, কাজ না পাওয়ার মতো ঘটনা।





Users Today : 27
Users Last 30 days : 795
Total Users : 20036
Total views : 32250
Who's Online : 0