নাটোরে পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
গতকাল ২৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার পাঁকা ইউনিয়নের শলইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভুক্তভোগী স্ত্রীর নাম রিপা খাতুন।নিহত রিপা রাজশাহীর বাঘা উপজেলার উত্তর মিল্লিক বাঘা এলাকার আনসার ফকিরের মেয়ে।অভিযুক্ত স্বামীর নাম কবির হোসেন।ঘটনার পর থেকেই তিনি পলাতক।
আরও পড়ুনঃসিরাজগঞ্জে লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়,প্রায় ১১ বছর আগে পারিবারিক ভাবে নিহত রিপার সঙ্গে অভিযুক্ত কবির হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে এবং রিপা বর্তমানে আবারো সন্তানসম্ভবা ছিলেন। কিন্তু এর মধ্যে কবির হোসেন অন্য একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো।
গতকাল মঙ্গলবার বিকেলেও তাদের মধ্যে এ বিষয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে অন্তঃসত্ত্বা রিপাকে মারধর ও নির্যাতন করেন স্বামী কবির হোসেন। সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কল করে রিপার পরিবারের লোকজনদের হাসপাতালে যেতে বলা হয়। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে গিয়ে রিপাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “অন্তঃসত্ত্বা স্ত্রী রিপা খাতুনকে পিটিয়ে হত্যা করে পালিয়েছেন কবির হোসেন এমন সংবাদে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ ২৯ মার্চ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“







Users Today : 17
Users Last 30 days : 651
Total Users : 17586
Total views : 29464
Who's Online : 0