আজ সকালে অনুষ্ঠিত হওয়া স্থায়ী কমিটির সদস্যদের ভার্চুয়াল বৈঠক শেষে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
৯ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হবে এ সংবাদ সম্মেলন।এতে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
উল্লেখ্য গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত তিনটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সাদাপোশাকের পুলিশ আটক করে নিয়ে যায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পর আজ শুক্রবার বেলা ১১টায় স্থায়ী কমিটির সদস্যরা ভার্চুয়ালি এক জরুরি বৈঠকে বসে।সেখান থেকেই বিকেলে সংবাদ সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হয় ।
আরও পড়ুনঃরাজধানীর হাজারীবাগে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার
এদিকে নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতি ও ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বিএনপির এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান হারুন অর রশিদ।





Users Today : 5
Users Last 30 days : 796
Total Users : 18901
Total views : 30983
Who's Online : 0