• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

পদত্যাগপত্র গ্রহণের পর পাঁচটি আসন শূন্য হয়ে গেছেঃ স্পিকার

Shimul Arjuna by Shimul Arjuna
December 11, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ, রাজনীতি
0 0
0
পদত্যাগপত্র গ্রহণের পর পাঁচটি আসন শূন্য হয়ে গেছেঃ স্পিকার
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপির সাত জন সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহনের পর একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,”বিএনপির পাঁচজন সংসদ সদস্য সশরীরে উপস্থিত থেকে পদত্যাগপত্র জমা দেয়ায়  তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছে।“

আজ ১১ ডিসেম্বর রবিবার বেলা ১১টা ২০ মিনিটে সংসদ সচিবালয়ে স্পিকারের দফতরে যান বিএনপির সংসদ সদস্যরা। তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার।তিনি জানান,”পদত্যাগপত্র গ্রহণের পর আসন শূন্য হয়ে গেছে।“

স্পিকার আরও বলেন, “একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ৭ সংসদ সদস্য । এ বিষয়ে তারা স্ব-স্ব স্বাক্ষরযুক্ত সাতজনের আবেদনপত্র জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে উপস্থিত ছিলেন তাই তাদের আবেদন গ্রহণ করা হয়েছে।সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো এখন শূন্য হয়ে গেছে। বাকি দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন:নতুন মন্ত্রিপরিষদসচিব হলেন কবির বিন আনোয়ার

পদত্যাগপত্র গ্রহণ প্রসঙ্গে স্পিকার আরও বলেন,“এরমধ্যে সংসদ সচিবালয় আবেদনপত্রে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সাহেবের স্বাক্ষর মিলিয়ে দেখবেন এবং তার সাথে কথা বলবেন। সব কিছু ঠিক থাকলে তা গৃহীত হবে। তবে ই-মেইলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের আবেদন গ্রহণ করা হবে না। তাকে পরে এসে জমা দিতে হবে।“

পদত্যাগপত্র গ্রহনের পর পরবর্তী করণীয় সম্পর্কে জানাতে গিয়ে স্পিকার বলেন, ”আসন শূন্য হওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেটের কপি এরপর তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে পাঠানো হবে নির্বাচন কমিশনে। আসন শূন্য হওয়ার  ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। তবে  আসন শূন্যের বিষয়ে এখন গেজেট হবে। পরে সংসদ অধিবেশন যখন বসবে, সেখানেও জানানো হবে।“

বিএনপির ৭ সংসদ সদস্যর মধ্যে পদত্যাগপত্র জমা দেয়ার সময় সশরীরে উপস্থিত ছিলেন মোট পাঁচ জন।তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে বিদেশে অবস্থান করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং শারীরিক অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না।তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

উল্লেখ্য গতকাল ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ঘোষনা করা হয় যে একাদশ জাতীয় সংসদের বিএনপির সাত এমপি পদত্যাগ করবেন।

Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

017670
Users Today : 37
Users Last 30 days : 680
Total Users : 17670
Total views : 29557
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?