রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনে সাবেক স্বামীর সাথে সম্পর্ক ঠিক করতে এসে এক তরুণী খুন হয়েছেন।এ ঘটনায় সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ১ জানুয়ারি রবিবার বিকেলে রাজধানী ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে এ ঘটনা ঘটে।
খুন হওয়া ২৫ বছর বয়সী তরুণীর নাম তুলি।তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টায়।তিনি রাজধানীর মোহাম্মদপুরে পরিবারের সাথে থাকতেন।অন্যদিকে খুনের ঘটনায় যুক্ত তুলির সাবেক স্বামীর নাম সাইদুল ইসলাম।তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। সাইদুল ও তুলি দু’জনই বেকার ছিলেন।
আরও পড়ুনঃ ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে সিলেট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ জানায়, তুলি এবং সাইদুলের একে অপরের সাথে ইমোতে পরিচয় হয়।সেই পরিচয়ের সুত্র ধরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করেন।কিন্তু বিয়ের পাঁচ মাস পরই তাদের মধ্যে দাম্পত্য কলহের শুরু হয় যার পরিণতিতে তাদের ডিভোর্স হয়ে যায়।এরপর বেশ কিছুদিন তাদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আবারো দু’জন ইমোতে যোগাযোগ শুরু করেন।সেই যোগাযোগের পর তারা আবার নতুন করে তারা সম্পর্ক ঠিক করে নিতে গতকাল ১ জানুয়ারি রবিবার বিকালে রাজধানীর ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা করেন। কিন্তু দেখা করার কিছুক্ষণ পর নতুন করে সম্পর্ক গড়তে এসে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুজনে। এরই মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে ক্ষিপ্ত সাইদুল তুলির গলায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এই ঘটনার বিষয়ে রাজধানীর শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম গতকাল রাতে সংবাদমাধ্যমকে জানান বলেন,“খুন হওয়া তুলির লাশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামিকে আটক করা হয়েছে। তুলির পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পর থানায় মামলা করা হবে।“






Users Today : 1
Users Last 30 days : 1173
Total Users : 21671
Total views : 34055
Who's Online : 0