রাজধানী ঢাকায় দাম্পত্য কলহে জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে রিকশা গ্যারেজ ব্যবসায়ী এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল ১ জানুয়ারি রবিবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার কদমতলীর পুরাতন দনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।আত্মহত্যাকারী ২৭ বছর বয়সী যুবকের নাম মো. কাউছার আহমেদ অপু।পেশায় তিনি একজন রিকশা গ্যারেজ ব্যবসায়ী।
আরও পড়ুনঃ বোটানিক্যাল গার্ডেনে সম্পর্ক ঠিক করতে এসে সাবেক স্বামীর হাতে তরুণী খুন
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় তার গ্রামের বাড়ি।বর্তমানে ঢাকার কদমতলির পুরাতন দনিয়া এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।তার পিতার নাম জমির হোসেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃত অপুর বাবা জমির হোসেন ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন, গত এক মাস আগে মনিশা আক্তারের সঙ্গে তার ছেলে কাউছারের বিয়ে হয়। মনিশার এর আগেও একবার বিয়ে হয়েছিল সে ঘরে তার একটি সন্তানও আছে।মনিশার ডিভোর্সের পরে তার সন্তানসহ তাকে বিয়ে করেন কাউসার।
১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় তাদের মধ্যে পারিবারিক কোনো এক বিষয় নিয়ে ঝগড়া হয় তবে ঠিক কি নিয়ে তাদের ঝগড়া হয় তা জানা যায়নি। ঝগড়ার এক পর্যায়ে সবার অগোচরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দেন কাউসার।অনেক্ষন যাবত তার কোন সাড়াশব্দ না পেয়ে তার ঘরের ভেতর ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন,”মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।”






Users Today : 1
Users Last 30 days : 1173
Total Users : 21671
Total views : 34055
Who's Online : 0