চট্টগ্রামে স্বামীকে বেধে রেখে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ইউপি সদস্যর নাম রবিন চৌধুরী।
গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার রাতে ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে রবিন চৌধুরী ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।অভিযোগ পেয়ে গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে জন্মদাতা পিতাকে নৃশংসভাবে হত্যা করে ছেলের আত্মসমর্পণ
মামলার এজাহারে ওই নারীর স্বামী অভিযোগ করেছেন, গত ৪ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে কর্মস্থলে যাচ্ছিলেন তার স্ত্রী।পথিমধ্যে ইউপি সদস্য রবিনের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর স্ত্রীর গতি রোধ করেন রবিন ও তাঁর দুই সহযোগী এবং যেতে নয়া চাইলেও তাকে জোর করে তুলে নিয়ে রবিন তাঁর কার্যালয়ে আটকে রাখেন।
বিষয়টি তাঁর স্ত্রী মুঠোফোনে তাঁকে জানানোর পর তিনি সেখানে যান। এ সময় রবিন তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং এ বলে হুমকি দেন যদি তিনি চাঁদা নয়া দেন তাহলে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে। তখন নিরুপায় হয়ে স্ত্রীর সোনার কানের দুল দিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার আকুতি জানান তাঁরা। কিন্তু রবিন ও তার সহযোগীরা তাকে বেঁধে রেখে তাঁর চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ করে।
এদিকে ধর্ষণের ঘটনার বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, “গতকাল ৫ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে রবিনকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে আজ ৬ ফেব্রুয়ারি সোমবার আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।“
